Thursday, July 11, 2013

এলোমেলো ভাবনা #৪

যে যার নিজের স্বপ্নে নিজেই রঙ দেয়, আর ফুটিয়ে তোলে জলছবি। সে ছবি কখনো ঝাপসা, কখনো চকচকে। জীবনের রাস্তায় সে ছবি বিক্রি না হলেও তোলা থাকে স্মৃতির ঝাঁপি তে। মাঝে-মাঝে উল্টে-পাল্টে দেখতেও হয় বই কি! :)
This snap is from my short visit to the river during sunset.

এলোমেলো ভাবনা #৩ , কিম্বা, বৃষ্টির কথা

জানালার ধারে বসে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আসা বৃষ্টি।
বৃষ্টি দেখতে কমবেশি সকলেরই ভালো লাগে। কেউ ভালোবাসে রূপোলী ঝলকের মত বৃষ্টির ধারার সৌন্দর্যকে, কেউ মেঘের গম্ভীর ধূসরতা কে, কারো আবার সোঁদা মাটির গন্ধ কিম্বা বৃষ্টি ভেজা কচি পাতার রূপ প্রিয়।
এ সবই আমারও ভালো লাগে। কিন্তু, এইরকম হঠাৎ আসা বৃষ্টি আমার সবচেয়ে ভালো লাগে অন্য একটা কারণে। তার ঝাপসা অস্পষ্ট ভাবের জন্য।
আসলে, হঠাৎ বৃষ্টির শুরুটাই তো ঝাপসা, অস্পষ্ট। Unpredictable. কেউ কিছু বুঝে ওঠার আগেই সারা আকাশে জমে ওঠা মেঘ, তারপরই নেমে আসা বৃষ্টি, সবমিলিয়ে একটা অবাক করা ব্যাপার। যেন, আকাশ আমাদের একটা surprise দিতে চায়। আর এ ধরনের surprise আমার ভালোই লাগে।
আর, হঠাৎ এই বৃষ্টি আমাদের কষ্ট দেয়। বৃষ্টি আমাদের অনেক ভুলতে চাওয়া স্মৃতি, জমে থাকা বিষাদ ফিরিয়ে নিয়ে আসে। যেন, শুকিয়ে যাওয়া এই সব পুরনো স্মৃতি বৃষ্টির ছোঁওয়া পেয়ে আবার নতুন করে বেঁচে ওঠে।
এর দোষ কিন্তু বৃষ্টির নয়। আমাদের অবচেতন মন সেই আদিকাল থেকেই বৃষ্টির মিল খুঁজে পায় চোখের জলের সাথে, জমে থাকা মেঘের সঙ্গে সম্পর্ক খোঁজে ভার হয়ে থাকা মনের। আর তাই, বৃষ্টির সঙ্গে কোথাও আমরা একাত্ম বোধ করি। আসলে, আমরা প্রত্যেকেই তো মনের গোপন কোণে কিছুটা হলেও স্মৃতিবিলাসী। স্মৃতি রোমন্থন করার মধ্যেও এক ধরণের আনন্দ পাই আমরা, তা সে স্মৃতি সুখের হোক, বা  দুঃখের। হঠাৎ বৃষ্টি সেই স্মৃতি গুলোকেই উস্কে দেয়, বৃষ্টির অস্পষ্টতার সঙ্গে আমরা মিলিয়ে নিই পুরনো অস্পষ্ট স্মৃতি দের।
এভাবেই কিছুটা ঝাপসা, কিছুটা দৃশ্যমান - এই তো বৃষ্টি, স্মৃতি, জীবন। এ নিয়েই তো রোজকার বেঁচে থাকা। তাই আমি, আমরা বৃষ্টি ভালবাসি।
এসো, বৃষ্টি।

এলোমেলো ভাবনা #২

কখনো কখনো মনে হয় আমরা কি সত্যিই যা চাই তা ঠিক ঠিক পাই? চাওয়ার হিসেব তো প্রতি দিন, প্রতি মুহূর্তে বদলায়। যা আমাদের সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার, তা আমরা পাই না প্রায়ই। আবার এমনও তো হয়, যে, কোনও একটা কিছু অনেক দিন ধরে গভীর ভাবে চেয়ে আসার পরও সেটা পেয়ে গেলে হঠাৎই সব উৎসাহ শেষ হয়ে যায়। আসলে, আমরা যে কখন কি চাই, তা আমরা নিজেই জানি না হয়তো।

Monday, July 8, 2013

An afternoon with the river

Admit it: most of us love rivers. The continuous flow, the usually clear water, the blissful sound - together, they make us a little sleepy, a little less realist. A river makes us wonder about the bigger aspects of nature, it faintly reminds us about our old, almost-forgotten connections with the universe: clean, green, uninterrupted. So, a visit to the river is always a chance I look forward to.
A humble opportunity came towards us when me and my friends went to the river, the Kangsabati, near Medinipur, West Bengal, India. The river, flowing gently through the outskirts of the city, can be easily mistaken as a shallow stream for most months. But still, a visit to her brings a fresh change to our otherwise mundane routine. It makes us refreshed.
We enjoyed ourselves, got ourselves wet, felt the touch of water and the breeze, and did some work, that we had to do for a ecological study, for a blog. you can see the ecological survey post here:
http://thenaturebook.blogspot.in/2013/07/the-water-flows-trip-to-river-kangsabati.html
and some landscape shots here:
http://thenaturebook.blogspot.in/2013/07/closer-look-at-kangsabati-and.html

At last, at the end of the day, we came back contented, and thoughtful.
So what did we take back with us? of course, memories to cherish, feelings to share.

এলোমেলো ভাবনা - #১

তারপর আবার রোদ বেরোয়, আমরা ঘর ছেড়ে বাইরে আসতে চাই, আকাশ নীল হয়ে ওঠে আর কয়েকটা শালিক উড়ে যায়, কিসের খোঁজে জানি না। মনের ভেতরে একই সঙ্গে একটা পূর্ণতার আর একটা শূন্যতার বোধ গা-ঘেঁষাঘেঁষি করে বসে থাকে, আর আমরা তাকিয়ে থাকি দিগন্তের দিকে, কিম্বা হয় তো নিজেরই দিকে...

Hello.

Hi, it's me, Sush. This is my blog. The blog may seem something desultory, incoherent and odd for most of you guys, but for me, it's more than a blog. It's a virtual refuge, a breathing space for me from the real-world clutters, discrepancies and betrayals everyday we have to face. But not only that: It's also the stock of memories I want to share, cherish and remember. It works like a diary, an announcement board, an album, a scrapbook- or even more.
I don't know if you'll find these interesting, or maybe you will. But if you want just to get a glimpse of what I am, what I think and what I want to share, please read on.

Before you proceed, let me know, although you have noticed it earlier: some posts of this blog is written in a language other than English. It's Bangla, my native tongue. Those who don't know Bangla, feel free to skip the Bangla posts, cause the Bangla posts are as incoherent as it gets - although most posts in this blog ARE incoherent, mind you. Skipping those posts will not affect your experience with this blog.

Happy reading. :)